Views Bangladesh Logo

ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক ও দুই যাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নান্দেশ্বরী এলাকায় সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের নান্দেশ্বরী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ