মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ নারী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসে থাকায় অধিকাংশ যাত্রী। তারা হলেন বীথি আক্তার (৩০) ফুলি বেগম (২৫) ও সাবিনা আক্তার (২৮)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম।
তিনি জানান, গুরুতর আহত ২০ জনের মধ্যে পারভিন আক্তার, রেহেনা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার ও সাথী আক্তারকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে