Views Bangladesh Logo

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রগুনায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতে হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে জেলার আমতলী উপজেলার সাহেববাজারের রহমানিয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে‌ শহিদুল ইসলাম, চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে আবিদ ও মোটরসাইকেল চালক বুনিয়া গ্রামের আতাহার গাজী।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে ওই এলাকায় এলে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এতে মাহেন্দ্রর পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরও একজন মারা যায়। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়।

ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে। পরে বাসটি থানায় নিয়ে আসি। তবে চালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ