Views Bangladesh Logo

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মুনতাসির রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটির তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়। পুলিশ দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ