নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় ৩ জন নিহত: এইচআরএসএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংস্থার নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক নিহত হয়েছেন, আর ময়মনসিংহে নিহত হয়েছে একটি শিশু। এছাড়া নোয়াখালিতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এই সহিংসতায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত বলে এইচআরএসএস উল্লেখ করেছে। এছাড়া, ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে