Views Bangladesh Logo

গোপালগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

এ ব্যাপারে বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। আর ডাম্প ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ২০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ