সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস উপজেলার নলকা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে চলার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে