Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে-বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর সংযোগ খালে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার উজিরপুর ও চৌকা খড়িয়াল এলাকায় আলাদা দুটি ঘটনায় মৃত্যু হয় ওই তিন শিশুর।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা নদীর খালে ডুবে মৃত্যু হয় উপজেলার উত্তর উজিরপুরের ওমর আলীর ছেলে মো. আনিম আলী (১১) ও মুকুল আলীর মেয়ে মোসা. মিম খাতুনের (১০)। এদিকে, মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ার রাজু সিংহের ছেলে রহিত সিংহের (৬) বজ্রপাতে মৃত্যু হয়।

ওসি গোলাম কিবরিয়া বলেন, দুপুরে পদ্মা নদীর সংযোগ খালে নদীতে গোসল করতে যায় শিশু আনিম ও মিম খাতুন। এ সময় অসাবধানতাবশতঃ গভীর পানিতে চলে গেলে ডুবে মারা যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আনিম ও মিমের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতে মারা যায় ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী রোহিত সিংহ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে রোহিত এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিল। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ