Views Bangladesh Logo

গাইবান্ধায় ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কাউসার (২৫), জাহিদ (২৩) ও শিহাব (২২)। এ ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত রেজওয়ানকে (২৭) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করছিলেন। বেলা পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রেজওয়ানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করলে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তেল সরবরাহ চলমান রয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ