রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ৩ জন আহত
রাজধানীর গেণ্ডারিয়ার সামিবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন আশা আকতার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। আহতদের দাবি, তাঁরা সবাই পথচারী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলি লেগেছে। আহতরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মতামত দিন