কামরাঙ্গীরচর ও সিদ্ধিরগঞ্জে ৩৬ লাখ টাকার জালনোটসহ তিনজন গ্রেপ্তার
ঢাকার কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৬ লাখ টাকার জালনোট এবং নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুমন (৩৮), সুলতানা (২৮) ও হানিফ গাজী (৪৮)।
শনিবার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ২০ লাখ টাকার জাল নোট, আংশিকভাবে মুদ্রিত ১০০০ ও ৫০০ মূল্যের ৯ লাখ ৭৬ হাজার টাকার জালনোট নোট এবং জাল নোট ছাপানোর সরঞ্জাম জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছিল তারা।
পরে আদালতের মাধ্যমে তাদের দুদিনের রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
একইদিন বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জালনোট এবং কিছু নোট তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে