নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মাঠে কাজ করছিলেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তার উপজেলায় দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসেরহাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহান্ত নামে আরেক শ্রমিক নিহত হন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে