ঢাবিতে নারী লাঞ্ছিত করার ঘটনায় ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ক্ষমতাবলে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন নারী ও দুজন ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে