Views Bangladesh Logo

সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

এ ব্যাপারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামি। একইসঙ্গে তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মাহবুবুর রহমান মোল্লা কলেজের ১০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।’

আশরাফ সামির বলেন, বহিরাগতদের একটি দল কলেজ চত্বরে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যা ও আহত করেছে।

এদিকে ওই সংঘর্ষের ঘটনায় আহত ১৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ