Views Bangladesh Logo

ডিএমপির ৩ ডিসিকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবিরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মাসুদ রানা ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ