Views Bangladesh Logo

কুতুবদিয়ায় স্ত্রী ও সন্তান হত্যাকাণ্ডে তিনজন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের কুতুবদিয়ায় রুনা আক্তার এবং তার ছয় বছরের মেয়ে ওয়াসিমা নুর জারিয়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রুনার স্বামী নুরুল আবছার নুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের বাড়ি থেকে গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন।

নুরুল আবছার নুরু কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় প্রয়াত রহিম দাদের ছেলে। অপর দুই গ্রেপ্তার হলেন একই এলাকার আমির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২) এবং পূর্ব তবলার চর এলাকার আবদুর জব্বারের ছেলে সাকিব হাসান রানা (১৫)

পুলিশ জানিয়েছে, নুরের পরকিয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, যা তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়াঝাটির কারণ ছিল।

কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, “গ্রেপ্তার নুরুল আবছার ছাড়া অন্য দুইজন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে। নিহতের বাড়ির চারটি মোবাইল ফোন পাওয়া গেছে অন্য দুইজনের কাছে।”

তিনি আরো বলেন, “আদালতে পাঠানো হয়েছে। আমরা আদালতের কাছে আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছি। তবে আদালত এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

এর আগে হত্যার দিনই বিকালে রুনার ভাই সিরাজদৌল্লাহ কুতুবদিয়া থানায় নুর ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ