একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও একদিনে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৩ জন ভর্তি হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকায় ৪২৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ৬০৬ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত ডেঙ্গু রোগে ১৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ৯৮ জন নারী।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে