Views Bangladesh Logo

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ল ৩ দেশে

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

অন্যদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ