Views Bangladesh Logo

সুনামগঞ্জে বাবার দেওয়া বিষ খেয়ে তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে বাবার দেওয়া বিষ খেয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষ খাওয়ানোর পর ওই বাবাও বিষপান করেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কোনো এক সময় ওই বাবা তার তিন সন্তানকে বিষ খাওয়ান। পরে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি প্রতিবেশী ও স্বজনদের নজরে এলে তারা দ্রুত তাদের বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসক পরীক্ষা করে তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পায়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ