Views Bangladesh Logo

রাজশাহীতে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১২৩

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে রয়েল হাসপাতালেও চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকদের মতে, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতায় ভুগছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ