Views Bangladesh Logo

ঝড়ে পদ্মায় ডুবে গেল সিমেন্টবোঝাই ৩ ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কারণে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল।

দুর্ঘটনা শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় ঘটে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারগুলো নিয়ন্ত্রণ হারায়। চালকরা ট্রলারগুলোকে তীরে ভেড়ানোর চেষ্টা করলেও ঢেউয়ের তীব্রতায় একে একে সব তিনটি ট্রলার ডুবে যায়।

সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা চালক ও শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কোনো প্রাণহানি ঘটেনি।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ঝড়ের কারণে তিনটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। তবে সকল চালক ও শ্রমিকেরা নিরাপদে তীরে উঠেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ