ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গত ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, পৌরসভা শাখার প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও জেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন আদি।
সিলেটে র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, তাদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে