Views Bangladesh Logo

সন্ত্রাসীদের গুলিতে ৩ আ.লীগ নেতা আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

য‌শো‌রের অভয়নগরের রাজঘাট এলাকায় সন্ত্রাসী‌দের গুলি‌তে ৩ আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন লিটু, দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ ও যুবলীগ কর্মী নাসিম ভূঁইয়া।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দি‌কে নওয়াপাড়া থেকে ফেরার সময় য‌শো‌রের রাজঘাট এলাকায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন আহত আওয়ামী লীগ নেতাসহ অন্যান্যরা। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাঁদের গুলি করে। এ সময় আওয়ামী লীগ নেতা লিটুর পেটে গুলি লাগে। খায়রুজ্জামান সবুজ ও নাসিম ভূঁইয়ার হাতে ও গলায় গুলি লাগে।

যশোর জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ