Views Bangladesh Logo

জামায়াত কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জন

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জীবননগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ১ মার্চ ও ২ মার্চ পৃথক অভিযানে তাঁদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, তার বাবা বিএনপির কর্মী জসিম উদ্দিন এবং হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, জসিম উদ্দিন ও আবদুস সালামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত শনিবার রাতে পূর্ববিরোধের জেরে হাসাদহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে তিনি মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ