তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। তারা হলেন মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অবসর দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হরো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে