Views Bangladesh Logo

পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ থাকবে ২ মাস

 VB  Desk

ভিবি ডেস্ক

লিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ ৬টি নদী অঞ্চল শরিয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে আগামী দুই মাস। শুক্রবার (১ মার্চ) রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

এদিকে দুই মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতকরণে ২০০৬ সাল থেকে দুই মাস অর্থাৎ মার্চ-এপ্রিল নদীতে সব প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এ জন্য অভয়াশ্রম বাস্তবায়নে এরইমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা টাস্কফোর্স। জানা গেছে, আগামী দুই মাস নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। অপরদিকে নিবন্ধিত ৪০ হাজার জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল করে চাল দেয়া হবে।

এ ছাড়াও নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে মাছ ধরতে গিয়ে কেউ ধরা পড়লে তার সর্বনিম্ন এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের জন্য নির্ধারিত বিজিএফএর চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা ইলিশ রক্ষা অভিযানের মতই জাটকা রক্ষা অভিযান কঠোর হবে। অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন সময়ে যাতে তাদের কিস্তির চাপ না আসে সেদিকে লক্ষ্য রাখা হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ