Views Bangladesh Logo

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

দেশজুড়ে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের এবং ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ দেশের ৬২টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত এসব অভিযান পরিচালিত হয়। অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এতে আরও জানানো হয়, জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে জনসাধারণকে অনুরোধ করা হয়, কোথাও জ্বালানি খাতে অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্ট ভিজিল্যান্স টিমকে জানানোর জন্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ