বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি। কোটিপতি বিজয়ী প্রার্থীর এই হার মোট প্রার্থীর ৯১.২৫ শতাংশ। এর মধ্যে ১৮৭ জন (৬২.৯৬%) ৫ কোটি টাকার বেশি সম্পদের মালিক।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন' শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিএনপির নির্বাচিত ২০৯ এমপির মধ্যে ২০১ জন (৯৬.১৭%) কোটি টাকার বেশি সম্পদের মালিক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জনের মধ্যে ৫২ জন (৭৬.৪৭%) কোটিপতি।
এ ছাড়া, সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার নবনির্বাচিত এমপিদের সম্পদের তথ্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এমপিদের মধ্যে মাত্র ২ জন (০.৬৭%) ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক এবং ৩ জনসহ মোট ৫ জন (১.৬৮%) সম্পদের তথ্য জমা দেননি।
বিশ্লেষণে দেখা গেছে, নবনির্বাচিত এমপিদের মধ্যে কোটিপতির সংখ্যা আগের নির্বাচনের তুলনায় বেড়েছে। ২০১৮ সালের নির্বাচনে কোটিপতির হার ছিল ৫৫.৬৩%, কিন্তু এবারের নির্বাচনে তা বেড়ে ৯১.২৫% হয়েছে। অপরদিকে, স্বল্প সম্পদের (২৫ লাখ টাকার কম) অধিকারীদের নির্বাচিত হওয়ার হার কমেছে, ২০১৮ সালে যেখানে এটি ছিল ১৮.৭১%, এবার তা কমে ০.৬৭% হয়েছে।
এতে আরও দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি এমপির সংখ্যা বেড়েছে। দ্বাদশ নির্বাচনে কোটিপতির হার ছিল ৮৯.৯৭%, যা বর্তমানে ৯১.২৫%।
নতুন নির্বাচিত এমপিদের মধ্যে শীর্ষ সম্পদশালী ১০ জনের মধ্যে প্রথমে আছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাঈদ আহমেদ, যার মোট সম্পদের পরিমাণ ১,১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা। অন্যান্য শীর্ষ সম্পদশালী এমপির মধ্যে রয়েছেন:
শীর্ষ দশজন সম্পদশালী
বিজয়ীদের মধ্যে শীর্ষ সম্পদশালী ১০ জনের শীর্ষে আছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাঈদ আহমেদ। যার মোট সম্পদের পরিমাণ ১১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
অন্য সম্পদশালী বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, বিএনপি থেকে বিজয়ী
আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ (সম্পদের পরিমাণ ৯৪৬,৮১,৪৬,৮৪৭ টাকা);
জাকারিয়া তাহের কুমিল্লা-৮ (৭৭০,৮৯,১৭,৭৯৪ টাকা);
গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৫ (৬১৩,৫৬,৮৫,৯৯৭ টাকা);
মোঃ সফিকুর রহমান (কিরন) শরিয়তপুর-২ (৫৫৭,৬৪,৯১,৪৯০ টাকা);
ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ-১১ (৪৬৫,১৪,৪৫,৯৪২ টাকা);
নাসের রহমান মৌলভীবাজার-৩ (৩৮০,৬৪,৭৬,৬৬৯ টাকা);
মোঃ জালাল উদ্দিন চাঁদপুর-২ (৩৬৪,১২,২০,১০৬ টাকা);
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা-৮ (৩২৫,৯৪,৮৩,২৬৬ টাকা)
মোঃ আবদুল হান্নান (স্বতন্ত্র) চাঁদপুর-৪ (৩১৮,১৮,৪২,৪২৮ টাকা)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে