Views Bangladesh Logo

ডেঙ্গু নিয়ে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪০৪ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ