২৭০ কর্মকর্তাকে বদলি করেছে এনবিআর
দুইজন যুগ্ম কমিশনারসহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একই সঙ্গে বিভিন্ন দফতরে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
রবি ও সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব মাসুদ রানা স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এবিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, রাজস্ব খাতে গতিশীলতা আনতে এনবিআর এই উদ্যোগ নিয়েছে।
বদলির আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন আবদুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আবদুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের বিভিন্ন কাস্টমস অফিসে ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে