প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ'র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক শুরু
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ।
আজ সোমবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইইউ সবসময় মানবাধিকার, শ্রম অধিকার, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং পরিবেশ রক্ষার মতো মূল্যবোধকে সমর্থন করে, যেগুলোর প্রতিও বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে। এ কারণে ইইউ বর্তমান সরকারের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে, তবে তারা সরকারের কার্যক্রম সম্পর্কে তাদের উদ্বেগও প্রকাশ করবে।
তিনি জানান, দুই পক্ষই সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি সুবিধা নিশ্চিত করা এবং বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক অংশীদারিত্ব উন্নত করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে