সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতির ফলে কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে মাসিক বেতন নির্ধারিত রয়েছে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ই-মেইলের মাধ্যমে যোগদান করবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে