Views Bangladesh Logo

লিবিয়ায় আটক ২৬৩ বাংলাদেশি অভিবাসী ফিরবেন ৫ ডিসেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ২৬৩ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত আনা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা পৌঁছাবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান।

রোববার (৩ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।'

এসব বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীদের ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে। ইতোমধ্যে সেখান থেকে ১৪৩ জন বাংলাদেশি নাগরিককে গত ২৮ নভেম্বর এবং ১১০ জনকে ৩০ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে বলে তিনি জানান। তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ