২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬ জন, মৃত্যু ১
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ২৯১টি নমুনা পরীক্ষা করে এ রোগী শনাক্ত করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ২৬ জনসহ দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জন। একই সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ জন। ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।
এর আগে শনিবার (১৪ জুন) ১৩৯টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তবে সেদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। করোনার প্রাদুর্ভাবের সময় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে