Views Bangladesh Logo

ঘরের ভিতর ঢলের পানি, আড়াই বছরের শিশুর ডুবে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অতি ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলের পানি ঢুকে পড়ে বাড়ির ভেতরও। সেই ঢলের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আড়াই বছরের এক শিশুর। একমাত্র শিশুকে হারিয়ে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার মাতামুহুরী নদীবিধৌত কাকারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সুলতান আহমদের বাড়ির ভেতর এই ঘটনা ঘটে।

মারা যাওয়া আড়াই বছর বয়সী শিশুর নাম মোহাম্মদ ওয়াকিম। সে মাইজপাড়া গ্রামের সুলতান আহমদের সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, ভয়াবহ এই বন্যায় কয়েকফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এজন্য শিশু এবং বয়স্কদের ব্যাপারে সতর্ক না থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ