সরকারি ত্রাণ পেল সেন্টমার্টিন দ্বীপের ২৩০০ পরিবার
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সেন্টমার্টিনের দিকে জাহাজ চলাচল বন্ধ থাকার মধ্যে সেন্টমার্টিন দ্বীপের ২ হাজার ৩০৩টি পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেছে সরকার।
শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে পণ্য নিয়ে এমভি বারো আউলিয়া দ্বীপে পৌঁছায় এবং শনিবার সকাল থেকে তা বিতরণ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
গত কয়েকদিন ধরে খাদ্য সংকটে ভুগছিল দ্বীপটি।
এর আগে গত ১২ জুন সেন্টমার্টিনগামী জাহাজে গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় কক্সবাজার জেলা প্রশাসন টেকনাফের পরিবর্তে কক্সবাজার জেটি থেকে সেন্টমার্টিন দ্বীপে দুই টন চাল, ডাল ও তেলসহ দুই টন খাদ্যসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে