Views Bangladesh Logo

সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

সপ্তম দফায় বিএনপিসহ সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে। এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধ চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও শরিকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ