Views Bangladesh Logo

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিন ছুটি

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এ দুই মাসে মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ মাসে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে।

এদিকে সেপ্টেম্বর মাসেও মোট ১১ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্ধারিত সরকারি ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সেপ্টেম্বরেও ১৯ দিন পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। সব মিলিয়ে দুই মাসে ২৩ দিনের অবকাশের বিপরীতে শিক্ষার্থীরা ৩৮ দিন শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুযোগ পাবেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা বিশেষ ছুটি ঘোষণা করা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ