Views Bangladesh Logo

সোনার দাম ভরিতে কমল ২,৭৪১ টাকা

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ২ হাজার ৭৪১ টাকা কমেছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সংশোধিত মূল্যতালিকা কার্যকর হয়েছে।

বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বাজুসের নির্ধারিত হিসাব অনুযায়ী, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন মূল্যতালিকায় সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারিত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ