Views Bangladesh Logo

মালয়েশিয়ায় ২০৪ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি নাগরিকের প্রবেশে বাধা

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত অভিযানের মাধ্যমে ২২৯ জন বিদেশি নাগরিকের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যার মধ্যে ২০৪ জন বাংলাদেশি। এদের মধ্যে অনেককে পর্যটন ভিসার শর্ত পূরণে ব্যর্থ বলে চিহ্নিত করা হয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম টিভি৩ জানিয়েছে, বুধবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এ অভিযানের সময় সন্দেহজনক আচরণের কারণে ৭৬৪ জন বিদেশি যাত্রী স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করা ব্যক্তিদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার নাগরিকও ছিলেন।

যাত্রীদের হাতে বৈধ পর্যটন ভিসা থাকা সত্ত্বেও ভুয়া হোটেল বুকিং,ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সক্ষমতার অভাবসহ নানা অসঙ্গতি ধরা পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন আইন প্রয়োগকারী ইউনিট একযোগে কাজ করছে যাতে অনুমোদনবিহীন প্রবেশ রোধ করা যায় এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ