Views Bangladesh Logo

ভারতে ট্রাক্টর উল্টে ২২ তীর্থযাত্রী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গাস্নানে যাওয়ার পথে ভারতের উত্তর প্রদেশে একটি ট্রাক্টর উল্টে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই তীর্থযাত্রী ছিলেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

খবরে আরও বলা হয়, গঙ্গা নদীতে পবিত্র স্নান করার উদ্দেশে আজ শনিবার কাদরগঞ্জের দিকে যাচ্ছিলেন একদল তীর্থযাত্রী। কিন্তু পথিমধ্যে উত্তর প্রদেশ রাজ্যের কাশগঞ্জ জেলায় তাদের বহনকারী ট্রাক্টরটি উল্টে একটি পুকুরে পড়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের পরিবারকে ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘কাশগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ