Views Bangladesh Logo

বেনাপোল বন্দর দিয়ে ২১০০ টন চাল আমদানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয় কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ (নন-বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে।

বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ভারত থেকে এ চাল আমদানি করা হয়। চালের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ।

দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির অনুমতি দিয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে।

বন্দর সূত্র আরও জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। আগামী ৩ মার্চের মধ্যে আমদানি সম্পন্ন করে তা বাজারজাত করার নির্দেশনা রয়েছে।

আমদানি করা প্রতি কেজি চালের সব খরচসহ মূল্য পড়ছে প্রায় ৫০ টাকা।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারত থেকে আসা চালের চালানগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ