Views Bangladesh Logo

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি বৃদ্ধি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বজায় রাখতে তাঁরা কাজ করছেন।

এদিকে, জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র ব্যবহার করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে দ্রুত যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ