দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ২১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে আক্রান্ত কেউই মারা যাননি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২১ জন নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৬৪টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৫১ জন। দেশে শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে