Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২০ সদস্যের নিকার গঠন

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রীকে সদস্য রাখা হয়েছে। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এর বাইরে জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের কমিটির সদস্য করা হয়েছে।

নিকার নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করবে। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব এবং এসব প্রশাসনিক ইউনিটের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ও কমিটিতে বিবেচিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ