Views Bangladesh Logo

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি ১৬ এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২১ এপ্রিল দেশে ফিরবেন। সফরের সময় বেইজিংয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি’র সঙ্গে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর বিএনপির প্রথম বন্ধুপ্রতিম দেশের আমন্ত্রণে উচ্চপর্যায়ের বিদেশ সফর। সফরে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই নবনির্বাচিত সংসদ সদস্য।

চীন সফরে প্রতিনিধিদলে রয়েছেন:

১. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
৩. ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী
৪. শামসুজ্জামান দুদু
৫. ড. আসাদুজ্জামান রিপন
৬. চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু
৭. বেবী নাজনীন
৮. যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
৯. হাবিবুন নবী খান সোহেল
১০. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল
১১. সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল
১২.সাবেক এমপি রাশেদা বেগম হীরা
১৩.সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন
১৪সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি
১৫. সংসদ সদস্য সাইদ আল নোমান
১৬.সংসদ সদস্য মনোয়ার হোসেন
১৭. মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি
১৮. কামাল আনোয়ার আহমেদ
১৯. এলজিআরডি মন্ত্রীর একান্ত সহকারী ইউনুস আলী
২০. ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ