Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আইসিসির তদন্তের মুখে কানাডা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার একটি ম্যাচকে ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ)। একই সঙ্গে কানাডা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এই তদন্তের সূত্রপাত হয় কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেন (সিবিসি) প্রকাশিত ৪৩ মিনিটের একটি তথ্যচিত্র থেকে। ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ নামে শিরোনামের ওই প্রতিবেদনটি গত ১০ এপ্রিল প্রচারিত হয়, যেখানে কানাডিয়ান ক্রিকেটে শাসন ও প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগ উঠে।

তদন্তকারীরা কানাডা বনাম নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচটি নিয়ে বিশেষভাবে খতিয়ে দেখছেন। নিউজিল্যান্ডের রান তাড়া করার সময় পঞ্চম ওভারে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার বলিং নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র তিন সপ্তাহ আগে অধিনায়ক নিযুক্ত হওয়া বাজওয়া ওই ওভারে নো-বল ও ওয়াইড দিয়ে শুরু করেন এবং মোট ১৫ রান দেন। পরে নিউজিল্যান্ড ১৫.১ ওভারে ১৭৪ রানের লক্ষ্য সহজেই তাড়া করে ৮ উইকেট হাতে রেখে তাড়া করে জয় পায়।

আইসিসি ইনটেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ বলেন, তথ্যচিত্রটি সম্পর্কে এসিইউ অবগত রয়েছে। তবে চলমান তদন্তের কারণে নির্দিষ্ট অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

তিনি আরও জানান, আইসিসি সদস্যভুক্ত বোর্ডগুলোর শাসনব্যবস্থার সমস্যা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেখা হয়, অন্যদিকে এসিইউ গোয়েন্দা টিম তথ্য সংগ্রহ, প্রতিরোধ, শিক্ষা ও তদন্তের মাধ্যমে খেলার সততা রক্ষায় কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে তারা জানিয়েছে, তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ