Views Bangladesh Logo

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, নিয়মিত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।

তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন বা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চান, তাদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীরা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ