Views Bangladesh Logo

ভিয়েতনাম থেকে এসেছে ২০ হাজার টন আতপ চাল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিয়েতনাম থেকে ২০ হাজার টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ–৯ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার (২৮ এপ্রিল) তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়। সেই চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ