Views Bangladesh Logo

২০ হাজার বাংলাদেশির ভিসা আবেদন বাতিল করল ভারতীয় হাইকমিশন

 VB  Desk

ভিবি ডেস্ক

০ হাজারের বেশি বাংলাদেশির ভিসা আবেদন বাতিল করে তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এমন সিদ্ধান্তের পরে বর্তমানে সীমিত আকারে জরুরি ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। যার মধ্যে কিছু ব্যতিক্রম ভিসার আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন- মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা ও তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল-এনট্রি ভিসা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই হাইকমিশনে ই-মেইল করছেন, এমনকি এর মধ্যে কিছু ই-মেইলে ভাঙচুরের হুমকিও দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, আসন্ন দুর্গাপূজা যত ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে। কারণ ভিসা আবেদনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সংবাদমাধ্যটির প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হাইকমিশন সতর্কতা অবলম্বন করছে। এমনকি অস্থায়ী ভিসা দেয়া নিয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কারণ মেডিকেল ভিসায় ভারত ভ্রমণের মতো বেশ কিছু অপব্যবহারের ঘটনা সামনে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ